About AmarKarigor
বাসার এসি বন্ধ, ফ্রিজ ঠান্ডা হচ্ছে না, কল দিয়ে পানি পড়ছে – এমন সময়ে ভালো কারিগর খুঁজতে আমরা পরিচিতজনকে ফোন করি বা অচেনা কাউকে ডেকে ঝুঁকি নিই। আমার কারিগর এই খোঁজাখুঁজিটাকে সহজ ও ভরসাযোগ্য করতে চায়।
অ্যাপে প্রতিটি কারিগরের একটি প্রোফাইল থাকে: দক্ষতা, অভিজ্ঞতা, সার্ভিস এলাকা, কাজের ছবি, সত্যিকারের গ্রাহকের রেটিং ও রিভিউ। যাঁরা NID ও সেলফি জমা দিয়ে পরিচয় যাচাই করিয়েছেন, তাঁরা “Verified” ব্যাজ পান। আগে সম্পন্ন হওয়া কাজ থেকে ক্যাটাগরি ও এলাকা অনুযায়ী সাধারণ খরচের একটি ধারণাও দেখানো হয়।
আমরা মাঝখানে দাঁড়িয়ে টাকা নিই না। গ্রাহক ও কারিগর সরাসরি চ্যাট বা কলে কথা বলেন, দাম ঠিক করেন এবং নিজেরা লেনদেন করেন। অ্যাপটি গ্রাহক ও কারিগর দুই পক্ষের জন্যই বিনামূল্যে।
আপাতত অ্যাপটি Android-এ, ঢাকা ও গাজীপুর জেলায় চালু হচ্ছে। ধীরে ধীরে আরও জেলা যুক্ত হবে।
At a glance
- Android অ্যাপ – Google Play থেকে
- Google বা ইমেইল কোড দিয়ে লগইন – পাসওয়ার্ড লাগে না
- লঞ্চ এলাকা: ঢাকা ও গাজীপুর
- ভেরিফাইড কারিগর, রেটিং ও রিভিউ, চ্যাট/কল
- বাসায় বা ওয়ার্কশপে – দুই ধরনের সার্ভিস
- গ্রাহক ও কারিগর – দুই পক্ষের জন্যই বিনামূল্যে
Contact
যেকোনো প্রশ্ন, পরামর্শ বা অভিযোগে লিখুন: support@rimonlabs.com · WhatsApp
অ্যাপটি এখন শুধু Android-এ, Google Play-তে আসছে। ডাউনলোড ও ব্যবহার সম্পূর্ণ বিনামূল্যে।